অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন
নিউজ ডেস্ক
এনভি টোয়েন্টিফোর ডটকম
১৩ অক্টোবর, ২০২৫
এ বছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন তিনজন। তারা হলেন জোয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।সোমবার (১৩ অক্টোবর) তাদের নাম ঘোষণা করে সুইডিশ একাডেমি। সূত্র: রয়টার্স
উদ্ভাবন-নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি তত্ত¡ আবিষ্কার ও ব্যাখ্যা করার জন্য নোবেল দেওয়া হয়েছে এই তিন অর্থনীতিবিদকে। এই তত্তে¡র একটি গুরুত্বপূর্ণ অংশ ‘প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি’। এটি প্রণয়ন ও ব্যাখ্যার জন্য পুরস্কারের অর্ধেক পাবেন জোয়েল মোকিয়র।
তত্তে¡র অপর অংশ ‘সৃজনশীল বিনাশ’ (ক্রিয়েটিভ ডেসস্ট্রাকশন) প্রণয়ন ও ব্যাখ্যার জন্য পুরস্কারের বাকি অর্ধেক ভাগাভাগি করে নেবেন ফিলিপ আগিয়োঁ এবং পিটার হাউইট।

