রাজনীতিসর্বশেষ

কেন্দ্র দখল প্রতিহত করতে হবে: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

মফস্বল ডেস্ক

এনভিবিডি24ডটকম

২৮ জানুয়ারি, ২০২৬কেন্দ্র দখল প্রতিহত করার ঘোষণা দিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

তিনি বলেছেন, কেউ কেন্দ্র দখল করতে আসলে আপনারা প্রতিহত করবেন। কুমিল্লার মুরাদনগরের উন্নয়ন, মা-বোনদের সম্মান রক্ষায়, চাঁদাবাজদের চাঁদাবাজি থেকে রক্ষা করতে ইউসুফ সোহেল ভাইকে দাঁড়িপাল্লায় ভোট দেবেন। 

বুধবার (২৮ জানুয়ারি) মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে জামায়াতে ইসলামী আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ এসব কথা বলেন।

এনসিপির মুখপাত্র বলেন, মুরাদনগর আমার জন্মস্থান। আমি বাংলাদেশের যেখানেই থাকি সব সময় আপনাদের কথা আমার হৃদয়ে থাকে। গত বছর দায়িত্বে ছিলাম, উন্নয়ন বঞ্চিত বৈষম্যের স্বীকার মুরাদনগরের জন্য কাজ করে গেছি। কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখলাম, একদলের জনপ্রতিনিধি ছিল এবং সামনেও হতে চায়, তারা সরকারের সর্বোচ্চ পর্যায়ে নালিশ দিয়েছিল কেন এতো বাজেট দেওয়া হয়। যারা আপনাদের উন্নয়ন চায় না তাদেরকে কি ভোট দিয়ে নির্বাচিত করবেন? আমরা তো পাঁচবারের কথা শুনি। যারা প্রবীণ আছেন আপনারা তো আরও ভালো বলতে পারবেন। মুরাদনগরে একটা বাহিনী ছিল দাদা বাহিনী। বাহিনীর সদস্যদের নাম ছিল টার্মিনাল অমুক, পিস্তল তমুক। মুরাদনগরে আর কোন অমুক তমুকের জায়গা হবে না। আপনাদেরকে শুধু নিশ্চিত করতে হবে মুরাদনগরের জনগণ যেন ভয়-ডরহীনভাবে ভোট দিতে পারে। 

আসিফ মাহমুদ বলেন, ১১ দলীয় জোটের পক্ষ থেকে নিশ্চিত করছি। আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন, তাহলে বাঙ্গুরা বাজারকে উপজেলা করা হবে। মুরাদনগরের মানুষ যেন আর কখনো বঞ্চিত না হয় তার জন্য গণভোটে হ্যাঁ জয়যুক্ত করুন।

কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী সাইফুল ইসলাম শহীদ বলেন, আমরা কোন দ্বৈত নাগরিককে সংসদে দেখতে চাই না। আপনারা এগারো দলীয় ঐক্য জোটের প্রার্থী ইউসুফ হাকিমকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন। হ্যাঁ ভোটকে বিজয়ী করবেন। এগারো দলীয় ঐক্য জোট ক্ষমতায় আসলে ইনসাফের বাংলাদেশ কায়েম হবে।

কুমিল্লা তিন মুরাদনগর আসনের এগারো দলীয় ঐক্য জোটের প্রার্থী ইউসুফ সোহেল বলেন,  আপনারা আগামী ১২ ফেব্রুয়ারী ভারতীয় আধিপত্যবাদ, চাঁদাবাজ, পাথরখেকোদের বিরুদ্ধে। মুমিনরা এক গর্তে বার বার পা দেয় না। আপনারা পাঁচবার দুর্নীতে চ্যাম্পিয়ন হয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারী যদি ভোট প্রদানে কোন বাঁধা প্রদান করা হয়, তাহলে মুরাদনগর থেকেই প্রতিরোধের আগুন দাউদাউ করে জ্বলবে ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *