রাজনীতিসর্বশেষ

একই দিনে গণভোট ও নির্বাচন ঘোষণায় গণদাবি উপেক্ষিত হয়েছে: জামায়াত

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি২৪ডটকম

১৩ নভেম্বর, ২০২৫

জামায়াতের সেক্রেটারি জেনারেলে মিয়া গোলাম পরওয়ার প্রধান উপদেষ্টার বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আজ বৃহস্পতিবার বলেছেন, এই ঘোষণায় গণদাবিগুলো উপেক্ষিত হয়েছে।

রাজধানীর মগবাজারে জামায়াতরে কেন্দ্রীয় র্কাযালয়ে প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের অভিপ্রায় ও গণদাবি উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণা দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার এই ঘোষণায় জনগণের আকাঙ্খা পূরণ হয়নি।

এই জামাযাত নেতা বলেন, সংবধিান সংস্কারসহ অন্যান্য সংস্কার বিষয়ে যে ৪৮টি প্রস্তাবে রাজনতৈকি দলগুলো একমত হয়েছে সেগেুলো জাতীয় নির্বাচনের আগে জাতিকে জানাতে হবে। ভোটাররা সেইসব বিষয জানার পরই গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ মতামত দেবেন। কিন্তু একই দিন  জাতীয় নির্বাচন ও গণভোট হলে একজন ভোটারকে গণভোট দিতে  হবে আবার প্রতীকে জাতীয় নির্বাচনের ভোটও দিতে হবে।  এটা একটা সংকট তৈরি করবে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বাংলাদশেরে জাতীয় নির্বাচনের ইতিহাসে প্রতিটি নির্বাচনে অনেক কেন্দ্রে কমবেশি সহিংসতা ও বিশৃঙ্খলার কারণে ভোট বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এবারও কোন কেন্দ্রে বিশৃঙ্খলার কারণে রাজনৈতিক প্রতীকের ভোট বন্ধ হয়ে  গেলে গণভেটের কী হবে এর জবাব(সরকারের কাছে) নেই।

গণভোটে জনগণকে কিসে ‘হ্যাঁ’ আর কিসে ‘না’ বলতে হব,সেটা নির্বাচনের আগেই জানতে হবে উল্লোখ করে তিনি বলেন, ভোটারদের গণভোটের বিষয়ে স্টাডি করতে হবে। নির্বাচন কমিশনকে গণভোটের বিষয়ে বিস্তারিত ওয়বেসাইটে জানিয়ে দিতে হবে। তারপর এই জটিল বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। সেই সুযোগ না দিয়ে দুইটি ভোট একসঙ্গে দেওয়ার ঘোষণায় সংকট তৈরি হলো।

এই সংকট নিরসনের জন্যই জামায়াত গণভোট ও নির্বাচন পৃথকভাবে অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছে। আমাদের এই দাবি গণদাবিতে পরিণত হয়েছে। প্রধান  উপদেষ্টার আজকের ঘোষণায় এই গণদাবি উপক্ষো করা হয়ছে।

ক্যাপশণ: সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *