ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমের স্ত্রী ঋণখেলাপি :কেন্দ্রীয় ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
নতুন নিযুক্ত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমের নামে কোনো ঋণ নেই। তবে তার স্ত্রীর প্রতিষ্ঠানের নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে একটি ঋণ রয়েছে, তা খেলাপি হয়ে গেছে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে খুরশীদ আলমের স্ত্রীর প্রতিষ্ঠানের নামে ৩ কোটি টাকার ঋণ রয়েছে। এ ঋণ দীর্ঘদিন ধরে তিনি পরিশোধ করেননি।
তবে ঋণের জামিনদার খুরশীদ আলম কি-না, বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
স্বৈরাচার হাসিনা সরকারের আমলে এস আলমের ব্যাংক লুটের সহযোগি হিসেবে কাজ করেছিলেন নতুন নিযুক্ত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম বলে অভিযোগ রয়েছে। আওয়ামী ল্যান্সপেন্সার নতুন খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করাকে ব্যাংকটিকে ধ্বংস করার ভারতীয় ষড়যন্ত্রের অংশ বলে মনে করছেন ব্যাংকটির গ্রাহক, শেয়ারহোল্ডার ও বিশ্লেষকরা। খুরশিদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে ব্যাংকটির গ্রাহকরা টানা আন্দোলন শুরু করেছেন।

