সর্বশেষসারাদেশ

মেহেরপুরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

মফস্বল ডেস্ক

এনভিবিডি24ডটকম

০2জুন, ২০২৬

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী এলাকায় চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বামন্দীর জামান ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি পাবনা জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে খোকন এন্টারপ্রাইজে ৪ সদস্যের একটি চোরচক্র তালা ভেঙে টায়ার চুরি করার চেষ্টা করে।

খোকন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীর ভাতিজা তুষার জানান, সকালে বাড়ি থেকে সিসিটিভি ফুটেজে দোকানে তালা ভেঙে ৪ জনকে দোকানের ভিতরে দেখতে পাই। পরে তিনি দোকানে ‍ছুটে আসেন। এসময় একজনকে ধরে ফেলেন তিনি। চক্রের অন্য সদস্যরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। পরে ধাওয়া খেয়ে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। এসময় স্থানীয়দের গণপিটুনির শিকার হন ওই ব্যাক্তি। চক্রের অন্যান্য সদস্যরা দোকান থেকে প্রায় ৩ লাখ টাকার টায়ার নিয়ে পালিয়ে যায় বলে দাবি করা হয়েছে। গণপিটুনিতে আহত ওই ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।মফস্বল ডেস্ক

এনভিবিডি24ডটকম

০2জুন, ২০২৬

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী এলাকায় চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বামন্দীর জামান ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি পাবনা জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে খোকন এন্টারপ্রাইজে ৪ সদস্যের একটি চোরচক্র তালা ভেঙে টায়ার চুরি করার চেষ্টা করে।

খোকন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীর ভাতিজা তুষার জানান, সকালে বাড়ি থেকে সিসিটিভি ফুটেজে দোকানে তালা ভেঙে ৪ জনকে দোকানের ভিতরে দেখতে পাই। পরে তিনি দোকানে ‍ছুটে আসেন। এসময় একজনকে ধরে ফেলেন তিনি। চক্রের অন্য সদস্যরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। পরে ধাওয়া খেয়ে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। এসময় স্থানীয়দের গণপিটুনির শিকার হন ওই ব্যাক্তি। চক্রের অন্যান্য সদস্যরা দোকান থেকে প্রায় ৩ লাখ টাকার টায়ার নিয়ে পালিয়ে যায় বলে দাবি করা হয়েছে। গণপিটুনিতে আহত ওই ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *