আন্তর্জাতিকসর্বশেষ

যুক্তরাষ্ট্র থেকে চীন তেল কিনবে ট্রাম্পের ঘোষণার পর দাম বাড়ল

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

১৫ মে, ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে চীন তেল কেনার আগ্রহ প্রকাশ করায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিবৃতির পর তেলের এই মূল্যবৃদ্ধি ঘটে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ১৭ ডলার বা ১ দশমিক ১১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৬ দশমিক ৮৯ ডলারে দাঁড়িয়েছে। সূত্র: আলজাজিরা

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ১০ ডলার বা ১ দশমিক ০৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ২৭ ডলারে বিক্রি হচ্ছে।

ট্রাম্পের বিবৃতির পাশাপাশি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে চলমান উত্তেজনাও তেলের বাজারকে প্রভাবিত করেছে। গত বৃহস্পতিবার ওই প্রণালি দিয়ে অন্তত ৩০টি জাহাজ পার হওয়ার খবর পাওয়া গেলেও, জাহাজ আটক বা হামলার শঙ্কা এখনো কাটেনি। মূলত এই অস্থিরতার কারণেই বিনিয়োগকারীরা তেলের দাম বাড়ার পূর্বাভাস পাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *