আন্তর্জাতিকসর্বশেষ

যুদ্ধচলাকালে গোপনে ইরানে হামলা চালিয়েছিল সৌদি আরব: দাবি পশ্চিমা কর্মকর্তার

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

১৩ মে, ২০২৬

দখলদারইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ চলার সময় দেশটিতে সৌদি আরব। গোপনেচালিয়েছে  বলে বার্তাসংস্থা রয়টার্স এর খবরে বুধবার (১৩ মে) এই দাবি করা  হয়েছে। সূত্র: রয়টার্স

পশ্চিমা দুজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, গত মার্চে সৌদি ইরানে একাধিক বার এই গোপন হামলা চালায়। হামলা চালানোর জেরে ইরানও তাদের ওপর সৌদি পাল্টা হামলা করে।

এরমাধ্যমে সৌদি আরব প্রথমবারের মতো ইরানের মাটিতে সরাসরি হামলা চালিয়েছে বলে দাবি করেছেন ওই পশ্চিমা কর্মকর্তারা।

তবে ওই কর্মকর্তারা কোন দেশের নাগরিক এবং সৌদি আরব ইরানের কোন কোন স্থাপনা টার্গেট করেছে সেটি স্পষ্ট করে জানায়নি  রয়টার্স।

পশ্চিমা অপর এক কর্মকর্তা বলেছেন, মার্চের শেষ দিকে সৌদি আরব হুমকি দেয় তারা ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে। সৌদির এ হুমকি এবং কূটনৈতিক তৎপরতায় পরবর্তীতে উত্তেজনা কমে।

গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন। এর এক সপ্তাহ আগেই ইরানের সঙ্গে সৌদি আরবের উত্তেজনা কমে যায় বলে নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা।

এ ব্যাপারে কথা বলতে ইরান ও সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। কিন্তু দুই দেশের কেউ এতে সাড়া দেয়নি।

যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে তাদের যুদ্ধে আরব দেশগুলোকে সঙ্গে পেতে নানা ফঁন্দিফিকির করলেও সফল হতে পারেনি। একমাত্র সংযুক্ত আরব আমিরাত ছাড়া আর কোন আরব দেশ ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে আমেরিকার পক্ষ না নেয়ার কথা প্রকাশ্যে বলেছে। ইরানও আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালালেও বলেছে যে তাদের হামলার টার্গেট  এই দেশগুলো নয়, মার্কিন ঘাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *