আন্তর্জাতিকসর্বশেষ

ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ ব্যর্থ: তেহরান

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

০9 মে, ২০২৬

ইরানের কর্মকর্তাদের মধ্যে বিভেদ সৃষ্টির মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ শুরু করেছেন বলে মন্তব্য করেছেন দেশটির শীর্ষস্থানীয় এক কর্মকর্তা। সূত্র: আলজাজিরা

ইরানের রিফর্মিস্ট সুপ্রিম কাউন্সিল ফর পলিসিমেকিংয়ের সদস্য হাসান রাসৌলি দেশটির সরকারি সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

রাসৌলি বলেন, ইরান সরকারের কর্মকর্তাদের মধ্যে বিভেদ ও অনৈক্য ছড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনী ‘একটি গুলি খরচ না করেই বিজয় অর্জন’ করতে চাইছে।

তবে তিনি দাবি করেন, তেহরান বিশ্বের কাছে ইরানের একটি ‘সুসংগত, ঐক্যবদ্ধ এবং প্রতিরক্ষায় প্রস্তুত’ ভাবমূর্তি তুলে ধরেছে। এর ফলে আগ্রাসনকারীরা তাদের পূর্বনির্ধারিত কোনো লক্ষ্যই অর্জন করতে সক্ষম হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *