কাতারের কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
কাতারের একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫৪ জন আহত হয়েছেন এবং ১৮ জন নিখোঁজ রয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এ তথ্য জানিয়েছে। সূত্র: আল-জাজিরা, এএফপি
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছে, রাস লাফান শিল্পনগরীর একটি কারখানায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে ৫৪ জন আহত হয়েছেন ও ১৮ জন নিখোঁজ রয়েছেন।
নিখোঁজদের সন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
রাজধানী দোহা থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত গ্যাস তরলিকৃত কারখানায় এই বিস্ফোরণ আভ্যন্তরীন কারিগরি ত্রুটির কারণে ঘটেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

