খেলাসর্বশেষ

বিশ্বকাপে ভিসা নিয়ে আশঙ্কায় ইরানের কোচ

ক্রীড়া ডেস্ক

এনভিবিডি24ডটকম

২০ মে, ২০২৬

আসন্ন বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য ইরানের জাতীয় ফুটবল দলের সব খেলোয়াড় ও স্টাফ যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন কি-না, তা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন দলটির কোচ আমির ঘালেনোয়েই। ইরানের তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। সূত্র: আলজাজিরা

আমির ঘালেনোয়েই বলেন, ‘আমাদের সব খেলোয়াড় এবং স্টাফ যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন কি-না সে ব্যাপারে আমরা এখনো নিশ্চিত নই।

তিনি বলেন, ‘বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জনকারী সব দলের জন্য তাদের (যুক্তরাষ্ট্র) প্রয়োজনীয় ভিসা সুবিধা প্রদান করা উচিত।’

তিনি আরো বলেন, ‘ফিফার এমন ব্যবস্থা গ্রহণ করা উচিত যাতে আয়োজক দেশ এই বিষয়ে ইরানের মতো দলগুলোর সঙ্গে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *