আন্তর্জাতিকসর্বশেষ

২ ট্যাংকারে হরমুজ পেরোলো ইরানের ৩.৮ বিলিয়ন ব্যারেল তেল

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

1৭জুন, ২০২৬

ইরানি তেল বহনকারী ট্যাংকারগুলো হরমুজ প্রণালিতে দেওয়া যুক্তরাষ্ট্রের অবরোধ অতিক্রম করেছে। এতে প্রায় ৩.৮ মিলিয়ন ব্যারেল তেল ছিল। বুধবার (১৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছে একটি ট্র্যাকিং ওয়েবসাইট। সূত্র: আল-জাজিরা

তেল ও জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ট্যাঙ্কারট্রাকার্স একে ইরানের ‘গত দুই মাসে প্রথম অপরিশোধিত তেল রপ্তানি’ হিসেবে উল্লেখ করেছে এবং স্যাটেলাইট ইমেজসহ ডিজিটাল ট্র্যাকিং ডেটার ভিত্তিতে তা নিশ্চিত করেছে।

ওয়েবসাইটটি এক্স-এ জানায়, ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির অন্তত দুইটি সুপারট্যাংকার—ডিওনা এবং হিরো২ যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অবরোধ এলাকা অতিক্রম করেছে। এই দুই জাহাজে মোট ৩.৮ মিলিয়ন ব্যারেল ইরানি অপরিশোধিত তেল রয়েছে।

পরে তারা আরও জানায়, আরও একটি ট্যাংকারও সেই এলাকা অতিক্রম করেছে। 

দুই দিন পর ওয়াশিংটন ও তেহরান সুইজারল্যান্ডের বার্গেনস্টক মাউন্টেন রিসোর্টে একটি সমঝোতা শান্তিচুক্তি নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছে। যেখানে এখনও অনেক গুরুত্বপূর্ণ বিষয় অস্পষ্ট, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার।

শুক্রবার থেকে শুরু হতে যাওয়া এই আলোচনাকে একটি চূড়ান্ত সমঝোতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার খবরের পর বিশ্বব্যাপী তেলের দামও কমে গেছে।

তবে যুদ্ধ শেষ হওয়ার বিষয়ে যে আশাবাদ তৈরি হয়েছিল, তা আবার কিছুটা ম্লান হয়ে গেছে দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন হামলার কারণে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *