আন্তর্জাতিকসর্বশেষ

রাশিয়ার বোমা হামলায় ইউক্রেনে নিহত ৫

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

২১ জুন, ২০২৬

ইউক্রেনের জাপোরিঝঝিয়া শহরে গ্লাইড বোমা হামলা চালিয়েছে রাশিয়া।  এতে অন্তত পাঁচজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। অঞ্চলের গভর্নর ইভান ফেদোরভ একথা জানিয়েছেন। সূত্র:এএফপি

শনিবার (২০ জুন) টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ফেদোরভ জানান, হামলায় আবাসিক ও বাণিজ্যিকসহ বিভিন্ন স্থাপনা ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকাজ চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি বলেন, ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা কাজ করছেন এবং ইউটিলিটি কর্মীরা হামলার পরবর্তী পরিস্থিতি সামাল দিতে তৎপর রয়েছেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুদ্ধ বন্ধে আলোচনা স্থবির হয়ে থাকায় রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই হামলার মাত্রা বাড়িয়েছে।

এদিকে শনিবার সকালে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রুশ বিমান হামলায় একজন নিহত এবং নয়জন আহত হয়েছেন।

খারকিভের মেয়র ইহোর তেরেখভ জানান, একটি নির্দেশিত বিমান বোমা আবাসিক এলাকায় আঘাত হানলে একজন নারী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। পরে উদ্ধার অভিযান চলাকালে ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় বলে তিনি টেলিগ্রামে জানিয়েছেন।

অন্যদিকে, দক্ষিণ ইউক্রেনের খেরসন অঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, জেলেনিভকা এলাকায় ড্রোন হামলায় ৭২ বছর বয়সি এক নারী আহত হয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *