আন্তর্জাতিকসর্বশেষ

১৬৪টিরও বেশি মার্কিন-ইসরাইলি ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

০৪ এপ্রিল, ২০২৬

ইরানের জাতীয় আকাশ প্রতিরক্ষা যৌথ সদর দফতরের কমান্ডার জানিয়েছেন, দেশটির সেনারা ‘শত্রুপক্ষের যুদ্ধবিমান ও ড্রোন’ মোকাবিলায় প্রস্তুত রয়েছে এবং এ জন্য তারা আধুনিক দেশীয় প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহার করছে, যা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ও উন্নত মানববিহীন বিমান শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। সূত্র:আল-জাজিরা

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-এর খবরে ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা এলহামি বলেন, ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী ইতোমধ্যে বেশ কয়েকটি উন্নত যুদ্ধবিমান, ডজনখানেক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১৬০টির বেশি ড্রোন ধ্বংস করেছে, যার মধ্যে হারমেস ও লুকাস ধরনের ড্রোনও রয়েছে।

তিনি আরও বলেন, এসব উড়োজাহাজ ভূপাতিত করা সম্ভব হয়েছে নতুন কৌশল, আধুনিক সরঞ্জাম এবং প্রতিরক্ষা ব্যবস্থায় উদ্ভাবনের কারণে, যা শত্রুপক্ষকে বিভ্রান্ত করে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *