জাতীয়সর্বশেষ

হাদি গুলিবিদ্ধ হওয়ায় উল্লাস: আনিস, শাওন ও মারিয়াসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

আনিস আলমগীর ও  মেহের আফরোজ শাওন। ছবি:সংগৃহীত 

নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
১৫ ডিসেম্বর, ২০২৫

সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এই অভিযোগ এখনো মামলা হিসেবে থানায় নথিভুক্ত হয়নি।

গতকাল রোববার দিবাগত রাত ২টার পরে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগে অন্য যে দুজনের নাম রয়েছে, তারা হলেন—মডেল মারিয়া কিশপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজ।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ বলেন, অভিযোগটি সাইবার–সংক্রান্ত বিষয়ে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সাংবাদিক আনিস আলমগীর বর্তমানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে রয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য গতকাল সন্ধ্যায় তাঁকে ডিবি কার্যালয়ে ডেকে নেওয়া হয়।

আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আনিস আলমগীর ডিবি কার্যালয়ে আছেন। তাঁর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমানও আনিস আলমগীরের ডিবি কার্যালয়ে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *