হরমুজে জাহাজ থেকে টোল আদায়ের বিরুদ্ধে ট্রাম্পের হুঁশিয়ারি
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
১০ এপ্রিল, ২০২৬
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে ইরান যেন কোনো ধরনের টোল আদায় না করে, সে বিষয়ে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ সতর্কবার্তা উচ্চারণ করেন। সূত্র:সিএনএন
প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, এমন খবর পাওয়া যাচ্ছে যে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় ইরান তেলবাহী জাহাজগুলো থেকে ফি বা টোল আদায় করছে।
তিনি আরও লিখেছেন, তাদের এমনটা না করাই ভালো। আর যদি তারা এটি করে থাকে, তবে এখনই তা বন্ধ করা উচিত হবে।
যুদ্ধের পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন ব্যবস্থাপনার কথা বলে আসছে ইরান। এর মাধ্যমে কার্যত এই প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল বসানোর ইঙ্গিত দিয়েছে তেহরান।
এ ছাড়া যুদ্ধের সময় এ পথে চলাচলকারী কিছু জাহাজ থেকে ইরান টোল সংগ্রহ করেছে বলে একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

