আন্তর্জাতিকসর্বশেষ

সুড়ঙ্গে থেকে বের হওয়ার পর  ৫ হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

নিউজ ডেস্ক1

এনভিবিডি24ডটকম

২১ নভেম্বর, ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শুক্রবার (২১ নভেম্বর) বিমান হামলা চালিয়ে হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেডের পাঁচ মুজাহিদকে হত্যা করেছে দখলদার ইসরা্ইলি বাহিনী। সূত্র: টাইমস অব ইসরাইল

গত মাসে হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি হলেও রাফাহতে হামাসের প্রায় ২০০ যোদ্ধা আটকা পড়েন। তারা সুড়ঙ্গের ভেতর অবস্থান নিয়ে আছেন। যে যোদ্ধাদের আজ ইসরাইল হত্যা করেছে তারা সুড়ঙ্গ থেকে বের হয়ে এসেছিলেন।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) নাহাল ব্রিগেড এই হামলা চালায়। তারা দাবি করেছে, হামাসের যোদ্ধারা সুড়ঙ্গ থেকে বের হয়ে ইসরাইলি সেনাদের দিকে এগিয়ে আসছিলেন। দখলদার বাহিনীর দাবি, তারা এমনভাবে আসছিলেন যে, তারা ইসরাইলি সেনাদের জন্য ঝুঁকির কারণ হয়ে উঠেছিল। এ কারণে তাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে

যুদ্ধবিরতির পরও রাফাহর প্রায় পুরো অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে দখলদার ইসরাইলি সেনারা। এ কারণে যুদ্ধবিরতির পর হামাসের যোদ্ধারা সেখানে আটকা পড়েন। তাদের জীবিত বের করে গাজার অভ্যন্তরে বা অন্য কোনো দেশে পাঠানোর ব্যাপারে ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশের আলোচনা চলছিল। এরমধ্যেই পাঁচজনকে হত্যা করেছে তারা।

এর আগে ইসরাইল শর্ত দিয়েছিল, হামাসের আটকে থাকা ২০০ যোদ্ধাকে তাদের কাছে প্রথমে আত্মসমর্পণ করতে হবে। এরপর তাদের ছাড়া হবে। আর কয়েকজনকে ইসরাইলে নিয়ে যাওয়া হবে। কিন্তু দখলদারদের এ দাবি প্রত্যাখ্যান করে হামাস বলেছিল, তাদের ডিকশনারিতে আত্মসমর্পণের কোন কথা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *