খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে আইন উপদেষ্টা

বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি:সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
২৯ নভেম্বর, ২০২৫
গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।তিনি বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন।
বিএনপির চেয়ারপার্সনের মিড়িয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাতে হাসপাতালে গিয়েছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে ছিলেন।
খালেদা জিয়া সিসিইউতে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলেও জানান তিনি। বেগম জিয়ার শারীরিক অবস্থায় খুবই খারাপ বলে বিএনপির সূত্রে জানা গেছে।
