সরকার একটি দলকে ক্ষমতায় আনতে কাজ করছে : ডা. তাহের

ক্যাপশন: বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
১৪ নভেম্বর, ২০২৫
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘অর্ন্তর্বতীকালীন সরকার এখন আর নিরপেক্ষ নেই। নির্বাচন দিয়ে যেনতেনভাবে একটি দলকে ক্ষমতায় আনতে কাজ করছে তারা।’
শুক্রবার (১৪ নভম্বের) প্রধান উপদষ্টোর ভাষণের প্রতিক্রিয়ায় মগবাজারে সমমনা ৮ দলরে যৌথ সংবাদ সম্মলেনে তিনি এসব কথা বলেন।
ডা: তাহের বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের যে বাধ্যবাধকতা রাখা হয়েছিল, প্রধান উপদেষ্টার ভাষণে সেটা উপেক্ষিত হয়েছে।
রোববার (১৬ নভম্বের) ৮ দলের বৈঠকের পর ৫ দফার বিষয়ে নতুন র্কমসূচি দেওয় হবে বলেও জানান জামায়াতের নায়েবে আমীর।
এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় জামায়াতে ইসলামি বাংলাদেশ। বৃহস্পতিবার (১৩ নভম্বের) সংবাদ সম্মলেনে এ প্রতিক্রিয়া জানায় দলটি।
সংবাদ সম্মলেনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। এ সদ্ধিান্তে একটা সংকট তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, ‘আমরা যে সংকট নিরসনের জনননজন্য বাংলাদশে জামায়াতে ইসলামীসহ ৮টি সমমনা দল দাবি করে আসছি যে, গণভোটটা জাতীয় নির্বাচনের আগে করতে হবে। তাহলে এর আইনি ভিত্তিটা দৃঢ় হবে। এটা নিয়ে পরর্বতীতে আদালতে আইনি ভিত্তি নিয়ে কোন প্রশ্ন উঠবে না। সেই সংকট কিন্তু রয়েই গেল।’

