জাতীয়সর্বশেষ

সরকারের দুই মাস পূর্তি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

১৮ এপ্রিল, ২০২৬

বিএনপি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে আজ শনিবার। বেলা সাড়ে তিনটায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের অন্য সদস্যরা।

জানা গেছে, সংবাদ সম্মেলনে সরকারের গত দুই মাসের কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে। পাশাপাশি সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়েও বক্তব্য দেওয়া হতে পারে। সংবাদ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেট দিয়ে সাংবাদিকদের প্রবেশ করতে বলা হয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব নিয়েছে বিএনপি সরকার। সে হিসাবে গত ১৬ এপ্রিল তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব নেওয়ার দুই মাস পূর্ণ হয়েছে। এর আগে গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *