শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করা হচ্ছে:প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
১৮ নভেম্বর, ২০২৫
ট্রাইব্যুনালের রায় চ্যালেজ্ঞ করতে চাইলে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের ৩০ দিনের মধ্যে আত্মসর্মপণ করে আপিল বিভাগে আপিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তারা তা না করলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলকে তাদের মৃত্যুদণ্ডাদেশ সর্ম্পকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।
আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানিয়েছেন, জুলাই গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডাদেশের পর তাদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু হয়েছে।
মঙ্গলবার ( ১৮ নভম্বের) দুপুরে সাংবাদিকদে তিনি এ তথ্য জানান। তামিম বলেন,, রায়ের অনুলিপি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়, আইজিপি বাহারুল আলম এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনরে কাছে পাঠানোর কাজও শুরু হয়েছে।
তিনি আরও বলেন, ট্রাইব্যুনালের রায় চ্যালঞ্জে করতে চাইলে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের ৩০ দিনের মধ্যে আত্মসর্মপণ করে আপিল বিভাগে আপিল করা উচিত। নির্ধারিত সময়ের মধ্যে তারা তা না করলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলকে তাদের মৃত্যুদণ্ডাদশে সর্ম্পকে আনুষ্ঠানকিভাবে অবহিত করা হবে।
