জাতীয়সর্বশেষ

শীতকালীন অবকাশ শেষে খুলল স্কুল-কলেজ

  1.  

শীতকালীন অবকাশ শেষে খুলল স্কুল-কলেজ

Description: ২১ দিনের ছুটি শেষে ২৩ জুন খুলবে স্কুল-কলেজফাইল ছবি/সংগৃহীত

নিউজ ডেস্ক                                                                    

এনভিবিডি24ডটকম

০১ জানুয়ারি, ২০২৬

শীতকালীন অবকাশ, মহান বিজয় দিবস ও বড়োদিন মিলিয়ে টানা ছুটি শেষে  বৃহস্পতিবার (১ জানুয়ারি) বছরের প্রথম দিন খুলেছে দেশের স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান। এদিন প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও শুরু হয়েছে নিয়মিত পাঠদান। দীর্ঘ বিরতির পর শ্রেণিকক্ষে ফিরে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে নতুন বছরের উচ্ছ্বাস ও কর্মচাঞ্চল্য।

জানা গেছে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আজ সকালের শিফটে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। সকাল থেকেই প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্কুল ও কলেজগুলোতে শিক্ষার্থীদের ভিড় দেখা যায়। 

এরমধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে আজ থেকেই নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। যেসব বিদ্যালয়ে শিক্ষকদের আন্দোলনের কারণে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, সেগুলোতে ছুটি তুলনামূলকভাবে কম হলেও আজ সব বিদ্যালয়েই একযোগে পাঠদান শুরু হয়।

মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও আজ থেকে পুরোদমে ক্লাস শুরু হয়েছে। ছুটির পরপরই অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা শেষ হওয়ায় সংশ্লিষ্ট শ্রেণির শিক্ষার্থীরা আজ ক্লাসে ফিরেছে। শিক্ষকরা বলছেন, পরীক্ষার ধারাবাহিকতা ও ছুটির কারণে যে পড়ার চাপ তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে সামাল দেওয়ার চেষ্টা করা হবে।

একইসঙ্গে সরকারি-বেসরকারি কলেজ এবং মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও আজ থেকে পাঠদান শুরু হয়েছে। 

এর আগে, গত ডিসেম্বর মাসের ১১-১৬ ডিসেম্বরের মধ্যে শীতকালীন অবকাশ, মহান বিজয় দিবস ও বড়োদিন উপলক্ষ্যে ডিসেম্বর মাসে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ছুটি শুরু হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *