লেবাননে হিজবুল্লাহর সাথে যুদ্ধে এক ইসরাইলি সেনা নিহত
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
০৫ এপ্রিল, ২০২৬
লেবাননের দক্ষিণাঞ্চলে সম্মুখযুদ্ধে দখলদার ইসরাইলের এক সেনা নিহত হয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। ইসরাইল কদাচিত তার সেনাদের হতাহতের খবর স্বীকার করে থাকে। সূত্র: আনাদোলু এজেন্সি
আইডিএফ জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে সম্মুখযুদ্ধে কমান্ডো ব্রিগেডের মাগলান ইউনিটের এক সেনা সদস্য নিহত হয়েছেন। ২১ বছর বয়সী সার্জেন্ট ফার্স্ট ক্লাস ওই সেনার নাম গাই লুডার।
লেবাননের ইরানের মিত্র হিজবুল্লাহ ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে । হিজবুল্লাহর হামলায় ইসরাইল শতাধিক মারকাভা ট্যাংক ধ্বংস এবং বহু দখলদার সেনাকে হতাহত করেছে।
অপরদিকে ইসরাইলের নির্বিচার বিমান হামলা লেবাননের ১৩ শতাধিক লেবাননী নিহত হয়েছে।

