জাতীয়সর্বশেষ

রাত ৯টা থেকে খুলেছে শাহজালাল বিমানবন্দর

নিজস্ব প্রতিবেদক
এনভি টোয়েন্টিফোর ডটকম
১৮ অক্টোবর, ২০২৫

রাত ৯টা থেকে হযরত শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করা হয় বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
শনিবার (১৮ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।
বিমানবন্দরে অগ্নিকাÐ পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুপুর ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাÐের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রæত ও সমন্বিত পদক্ষেপে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে নিশ্চিত করা যাচ্ছে যে আগুন সম্পূর্ণ নিভে গেছে। রাত ৯টা থেকে সব ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করা হবে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। একইসঙ্গে ঘটনাস্থলে রয়েছেন নৌ-বাহিনী, বিমানবাহিনী, সিভিল অ্যাভিয়েশন, দুই প্লাটুন বিজিবিসহ পুলিশ-আনসারের সদস্যরা। সন্ধ্যা নাগাদ আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ। তবে পাঁচ ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নেভানো যায়নি ।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা নিজে বিমানবন্দরে অবস্থান করে সমগ্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করে প্রয়োজনীয় সব কার্যক্রম পরিচালনা করছে।

দমকল বাহিনীর সদস্যরা আগুন নেভানোর জন্য পানি দিচ্ছেন-ৃছবি সংগৃহীত

ঘটনার কারণ অনুসন্ধানে অবিলম্বে তদন্ত কার্যক্রম শুরু করা হবে। অগ্নিকাÐের উৎস শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। বিমানবন্দর ব্যবহারকারী যাত্রী ও সাধারণ জনগণের সহযোগিতা ও ধৈর্য ধারণের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ, বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
অগ্নিকাÐের ঘটনার পর শাহজালাল বিমানবন্দর থেকে বিমান ওঠানামা সাময়িক স্থগিত করেছিল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *