রাজনীতিসর্বশেষ

রাজনীতি

বিএনপিতে কি নারীরা উপেক্ষিত, ২৩৭ প্রার্থীর মধ্যে মাত্র ১০ জন নারী

আসন্ন নির্বাচনে বিএনপির ১০ নারী প্রার্থী । ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি২৪ডটকম
০৩ নভেম্বর, ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এসব প্রার্থীর মধ্যে নারী রয়েছেন দশজন। সোমবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ২৩৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির প্রার্থী তালিকায় যে ১০ জন নারী আছেন, তাদের মধ্যে অন্যতম বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বাকিরা হলেন সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর, ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ ইসলাম, ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ আহমেদ, মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, শেরপুর-১ আসনে সানসিলা জেবরিন, ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, যশোর-২ আসনে সাবিরা সুলতানা, ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম ও নাটোর-১ আসনে ফারজানা শারমিন।

আগামী ফেব্রæয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এই নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী যাত্রা শুরু করল বিএনপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *