রতে পুতিনকে আবেগআপ্লুত অভ্যর্থনা মোদির
বিমানবন্দরে পুতিনকে জড়িয়ে ধরে স্বাগত জানান মোদি। ছবি: এনডিটিভি
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
০৪ ডিসেম্বর, ২০২৫
২৭ ঘণ্টার এক সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটি তার প্রথম ভারত সফরে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে দিল্লিতে অবতরণ করেন তাকে বহনকারী বিমান। সূত্র: এনডিটিভি
এ সময় দিল্লির ইন্দ্রিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।
বিমান থেকে নামার সঙ্গে সঙ্গে রুশ প্রেসিডেন্টকে আবেগাপ্লুত হয়ে জড়িয়ে ধরেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে একই গাড়িতে করে যাত্রা শুরুর আগে দুই নেতা করমর্দন করেন এবং পরস্পরকে জড়িয়ে ধরেন।

