দেশে শক্তিশালী ভূমিকম্প ৬ জন নিহত, আহত ২ শতাধিক

ক্যাপশন: বংশাল এলাকায় ভূমিকম্পে বারা্ন্দার রেলিং ভেঙ্গে পড়ে। ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
২১ নভেম্বর, ২০২৫
বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে আজ সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে। রিকটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদি।ভূমিকম্পের সময় বাড়িঘর, ভবন দোকাট প্রচন্ড ঝাঁকুনিদিয়ে কেঁপে উঠে। আতংকিত হয়ে মানুষজন বাস্তায় রেরিয়ে আসে। ভুমিকম্পে ভবনের অংশ বিশেষেএবং দেয়াল ধসে পড়েছে। এতে অন্তত ৬ জন নিহত ও দু্ই শতাধিক আহত হয়েছে বলে জানা গেছে।
রাজধানী ঢাকার বংশালে পাঁচ তালা ভবনের বারান্দার কার্নিস ভেঙ্গে তিনজন পথ চারি , নারায়নগঞ্জের রূপগঞ্চে এক বছরের একটি মেয়ে শিশু এবং নরসিংদীর গাবতলীতে আরেক শিশু ভূমিকম্পের সময় দেয়াল চাপা পড়ে মারা গেছে। এসময় শিশুদের মা-বাবা ও এক প্রতিবেশী আহত হয়েছেন। রাজধানীর রামপুরার বৌবাজারের লোহার গেট এলাকায় ভুমিকম্পে কয়েকটি বাড়ি হেলে গেছে বলে খবর পাওয়া গেছে।
রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি পাঁচ তলা ভবনের অংশ ধসে তিন পথচারী নিহত হয়েছেন। তবে, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।বংশালের কসাইটুলিতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ করে ৫ তলা বিল্ডিংয়ের রেলিং ধ্বসে পড়ে তিনজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন।
বংশাল থানার ডিউটি অফিসার আশীষ কুমার ঘোষ জানান, ভূমিকম্পের সময় ভবনের রেলিং ধ্বসে পড়ায় তিন পথচারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে আমাদের সদস্যরা উপস্থিত আছেন। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের নামপরিচয় এখনো জানতে পারিনি।
রূপগঞ্জে তিন জন হতাহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে সড়কের পাশের দেয়াল ধসে ফাতেমা নামে এক বছরের একটি শিশু নিহত হয়েছে। শিশুটির মা কুলসুম বেগম ও জেসমিন বেগম নামে তার প্রতিবেশী এতে আহত হয়েছেন। নিহত ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ ভূমিকম্প শুরু হলে ফাতেমা শিশুটির মা কুলসুম বেগম এবং প্রতিবেশী জেসমিন বেগম সড়কসংলগ্ন এলাকায় অবস্থান করছিলেন। এ সময় ভুলতা–গাউছিয়া সড়কের পাশের একটি পুরোনো দেয়াল প্রচন্ড ঝাঁকুনিতে ধসে তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই শিশুটি চাপা পড়ে মারা যায়। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত দেয়ালের নিচ থেকে ফাতেমার লাশ উদ্ধার করেন এবং আহত দুই নারীকে উদ্ধার করে নিকটবর্তী প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন।
গাবতলীতে হেফজখানার ছাত্র নিহত
ভূমিকম্পে নরসিংদীর গাবতলীতে বাসার দেয়াল চাপা পড়ে ওমর (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ওই শিশুর বাবা উজ্জ্বল গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) হয়েছেন।গুরুতর আহত অবস্থায় বাপ-বেটাকে উদ্ধার করে দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক ওমরকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তার গুরুতর আহত বাবা আইসিইউতে আছেন।
নিহত শিশুর চাচা জাকির জানান, ভূমিকম্পের সময় তারা (বাবা-ছেলে) বাসায় ছিলেন। ওই সময় বাসার দেয়াল চাপা পড়ে বাবা এবং ছেলে গুরুতর আহত হয়।
তিনি আরও জানান, নিহত ওমর হেফজখানার ছাত্র এবং তার বাবা জাতীয় গৃহায়নের অফিস সহকারী হিসেবে চাকরি করেন। তাদের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায়, বর্তমানে নরসিংদীর সদর গাবতলী এলাকায় ভাড়া থাকেন।
ভৌগলিক অবস্থান ও আবওহার কারণে নদী মাতৃক দেশ বাংলাদেশ একটি দুর্যোগ প্রবন ভুখন্ড। সম্প্রতি এখানে ছোটখাট ১০টি ভুমিকম্প সংঘটিত হয়েছে। বিশেষজ্ঞরা আশংকা করছেন এখানে ৯ মাত্রার মতো ভয়াবহ ভূমিকম্প আঘাত হানতে পারে।
