আন্তর্জাতিকসর্বশেষ

যুদ্ধবিরতি মেনে চলতে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতি পাকিস্তানের আহ্বান

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

১৩ এপ্রিল, ২০২৬     

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, গত সপ্তাহান্তে ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে অনুষ্ঠিত আলোচনায় তেহরান একটি সম্ভাব্য চুক্তির ‘খুব কাছাকাছি’ পৌঁছে গিয়েছিল। সূত্র:মিডলইস্ট আই

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুদ্ধের অবসান ঘটাতে সদিচ্ছা নিয়েই ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছিল।

এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ এবং বিশ্ব অর্থনীতির সংকট অবসানের যে আশাবাদের সৃষ্টি হয়েছিল আলোচনার ব্যর্থতায় তা  হতাশায় পরিণত হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার দুই পক্ষকে যুদ্ধবিরতি মেনে চলার এবং মধ্যপ্রাচ্যজুড়ে ফের সংঘাতে আগুন রোধ করার আহ্বান জানিয়েছেন।

তিনি আরও দাবি করেন, ইসলামাবাদে আলোচনার সময় দুই পক্ষ যখন একটি সমঝোতা থেকে মাত্র ‘কয়েক ইঞ্চি’ দূরে ছিল, তখন তেহরান অপর পক্ষের কঠোর অবস্থান, লক্ষ্য পরিবর্তন এবং অবরোধের মুখে পড়ে।

পরে প্রধান মার্কিন আলোচক যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট  জেডি  ভ্যান্স আলোচনায় অগ্রগতি অর্জন সম্ভব হয়নি জানিয়ে ইসলামাবদ ত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *