আন্তর্জাতিকসর্বশেষ

যুদ্ধবিরতির পরেও গাজায় অন্তত ৮০ বার লংঘনকরেছে ইসরাইল, ৯৭ ফিলিস্তিনিকে হত্যা

নিউজ ডেস্ক
এনভি টোয়েন্টিফোর ডটকম
২০ অক্টোবর, ২০২৫

যুদ্ধবিরতি শুরু হওয়ার পরেও গাজায় হামলা চালাচ্ছে ইসরাইল। অবরুদ্ধ এই উপত্যকায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরাইল কমপক্ষে ৯৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এছাড়া আহত হয়েছে আরও ২৩০ ফিলিস্তিনি। ইসরাইল ৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে। সূত্র: আল জাজিরা।
ইসরাইলের দাবি, হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করায় এর জবাবে বিমান হামলা চালানো হয়েছে। কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘনের সব অভিযোগ অস্বীকার করেছে হামাস।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন, ওয়াশিংটন পরিস্থিতি ‘অত্যন্ত শান্তিপূর্ণ’ রাখার জন্য কাজ করছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৬৮ হাজার ১৫৯ জন নিহত এবং ১ লাখ ৭০ হাজার ২০৩ জন আহত হয়েছে। অপরদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের আল-আকসা ফ্লাড অপারেশনে মোট ১ হাজার ১৩৯ জন নিহত এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *