জাতীয়সর্বশেষ

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল|ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

২১ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আশীষ জোয়ারদার (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত আশীষ কাপড় ব্যবসায়ী।

শনিবার (২০ ডিসেম্বর) দিনগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আশীষকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আল আমিন বলেন, রাত একটার দিকে যাত্রাবাড়ী ফ্লাইওভারে নিচে আড়তের পাশ দিয়ে যাচ্ছিলেন আশীষ। এসময় ২/৩ জন ছিনতাইকারী তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিতে গেলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। এসময় ওই ব্যবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *