মেক্সিকোয় শক্তিশালী ভূমিকম্প: নিহত ২, আহত ১২

জরুরী বিভাগের কর্মীরা একটি ক্ষতিগ্রস্থ ভবন পরীক্ষা করছেন। ছবি:এএফপি
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
০৩ জানুয়ারি, ২০২৬
৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিসহ দেশটির পুরো দক্ষিণ ও মধ্যাঞ্চল। এতে অন্তত ২ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন এবং অন্তত ৫০টি ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে । সূত্র:ডয়েচ ভেলে
মেক্সিকোর ভূকম্প গবেষণা সংস্থা ন্যাশনাল সিসমোলজিক্যাল সার্ভের তথ্য অনুসারে, স্থানীয় সময় শুক্রবার সকাল ৭ টা ৫৮ মিনেটে ঘটেছে এই ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানায়, মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোর সান মার্কোস শহরে ভূপৃষ্টের ৩৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। সান মার্কোস শহরটি মেক্সিকোর প্রশান্ত মহাসাগরের উপকূলের পর্যটন শহর আকাপুলকো থেকে ৯২ কিলোমিটার দূরে অবস্থিত।
গুয়েরেরোর গভর্ণর ইভেলিন সালগাডো জানান, বাড়ী ভেঙ্গে পড়লে সেখানে ৫০ বছর বয়েসি একজন নারী নিহত হন। এছাড়া মোক্সিকো সিটিতে দোতালা থেকে উদ্ধারের ৬০ বছরের এক ব্যক্তি মারা গেছেন। মেক্সিকো সিটির মেয়র জানান, সেখানে ১২ জন আহত হয়েছেন।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম। ছবি: সংগৃীত
শুক্রবার সকালের দিকে প্রেসিডেন্টের সরকারি বাসভবন ন্যাশনাল প্যালেসের হলকক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে ছিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম। তার ব্রিফিংয়ের মধ্যেই ভূমিকম্পের সতকর্তা অ্যালার্ম বেজে ওঠে এবং প্রেসিডেন্ট, সাংবাদিক ও অন্যান্যরা তাৎক্ষণিকভাবে হলকক্ষ ত্যাগ করেন।
কিছুক্ষণ পর অবশ্য ব্রিফিং আবার শুরু হয়। সে সময় সাংবাদিকদের প্রেসিডেন্ট শিনবাউম জানান, তিনি এর মধ্যেই গুয়েরেরোর গভর্নর এভেলিন সালগাদো’র সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
তিনি বলেন, ‘আমি গুয়েরেরোর গভর্নর এভেলিন সালগাদো’র সঙ্গে কথা বলেছি। বেসামরিক প্রতিরক্ষা বাহিনীকে তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মেক্সিকো একটি ভূমিকম্প প্রবন দেশ। সেখানে ১৯৮৫সালে ৮.১ মাত্রার ভূমিকম্পে ১৩ হাজার মানুষ নিহত হয়। ২৯১৭ সালে ৭.১ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারায় ৩৬৯ জন।
