মার্কিন হামলা মোকাবিলার জন্য পূর্ণ প্রস্তত ইরান
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
১৮ মে, ২০২৬
ইরানের ওপর নতুন করে মার্কিন হামলা আসন্ন বলে আশংকা করা হচ্ছে। এদিকে দেক্ষিণ লেবাননে ইসরাইলে হামলা অব্যাহত রয়েছে। সূত্র:মিডল ইস্ট আই
যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের জ্বালানি অবকাঠামোগুলোর ওপর হামলা চালানোর পরিকল্পনা করছে বলে খবরের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, যুদ্ধ বন্ধের চুক্তির সময় ফুরিয়ে আসছে।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়া প্লাটফরম লিখেছেন,, ইরানের জন্য সময় ফুরিয়ে আসছে তাদেরকে দ্রুত সাড়া দিতে হবে অন্যথায় তাদের আর কোন কিছু অবশিষ্ট থাকবে না।
এরপর ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাসি নিক বলেন, তাদের সামরিক বাহিনী ইসরাইল ও আমেরিকার নতুন আগ্রাসন মোকাবিলার জন্য পূর্ণ প্রস্তত রয়েছে।.
ইরানের এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সদস্য বিপ্লবী গার্ডের সাবেক কমান্ডার মহসিন রেজায়ি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে না নিলে ইরানের সেনাবাহিনী যুদ্ধে জড়ানের জন্য প্রস্তত রয়েছে।

