জাতীয়সর্বশেষ

ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিল নিয়ে কিছুই বললেন না পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি২৪ ডটকম
২১অক্টোবর, ২০২৫

বিগত সরকারের আমলে হওয়া ভারতের সঙ্গে বাংলাদেশের ১০টি প্রকল্প ও চুক্তি বাতিলের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সোমবার তার দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে আমি কোনো কথা বলব না।
এর আগে রোববার রাতে নিজের ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভ‚ঁইয়া। সেখানে ভারতের সঙ্গে হওয়া ১০ টি চুক্তি বাতিলের বিষয়ে তথ্য তুলে ধরেন তিনি।
উপদেষ্টা আসিফ মাহমুদ লেখেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরই চুক্তিগুলো নিয়ে আলোচনা শুরু হয় এবং যথাযথ পর্যালোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে চুক্তি বাতিল নিয়ে আসিফের দেওয়া পোস্টের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পররাষ্ট্র উপদেষ্টা।
আসিফের পোস্টে যেসব বাতিল হওয়া চুক্তি ও প্রকল্পের নাম রেখেছেন, সেগুলো হলো- ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প, অভয়পুর-আখাউড়া রেলপথ স¤প্রসারণ, আশুগঞ্জ-আগরতলা করিডর, ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প, বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি, ফারাক্কাবাদ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব, সিলেট-শিলচর সংযোগ প্রকল্প, পেট্রোলিয়াম পাইপলাইন স¤প্রসারণ চুক্তি, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল (মিরসরাই ও মোংলা আইইজেড) এবং ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসইর সঙ্গে টাগ বোট চুক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *