আবহাওয়াসর্বশেষ

বাড়তে পারে শীত

ছবি:সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

২১ ডিসেম্বর, ২০২৫

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা কমে শীত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এছাড়া উত্তর উত্তর-পশ্চিম থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল বেলা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা তাপমাত্রা রেডর্ক করা হয়েছে ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *