জাতীয়সর্বশেষ

ফের তলব করা হল ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

২৩ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ-ভারত উত্তেজনাকর সম্পর্কের মধ্যে ফের ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। একটি সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন প্রণয় ভার্মা।

জানা গেছে, নয়াদিল্লি, কলকাতাসহ ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশন নিয়ে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রণয় ভার্মাকে তলব করা হয়।

দিল্লি, মুম্বাইসহ ভরতের কয়েকটি মিশনে উগ্র হিন্দুবাদীদের কর্মসূচি নিয়ে কড়া প্রতিবাদ জানানো হবে বলে জানা গেছে।

এর আগে, গত ১৪ ডিসেম্বর প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। সেদিন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উসকানিমূলক বক্তব্যে সরকারের উদ্বেগের কথা জানানো হয়েছে। পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়া প্রতিরোধে দেশটির সহযোগিতা কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *