জাতীয়সর্বশেষ

এই প্রথম নির্বাচনি প্রচারণায় থাকবে না পোস্টার, লিফলেট ও ব্যানারে থাকবে কেবল প্রার্থী ও দলীয় প্রধানের ছবি

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

২৩ ডিসেম্বর, ২০২৫

এক সময় নির্বাচনের আগে বাড়ির বাইরে দেয়ালে, রাস্তায়, বাজারে যেদিকে চোখ যায় সবদিকে দেখা যেতো প্রার্থীদের নাম-দল-মার্কাওয়ালা পোস্টার আর পোস্টার। পোস্টোরেই ছড়িয়ে পড়তো নির্বাচনের আমেজ। পোস্টারে শোভা পেত দলের নেতানেত্রী ও তাদের পূর্বসূরীদের ছবির নীচে প্রার্থীর বর্ণিল ছবি। সূত্র: বিবিসি বাংলা

কিন্তু আসছে ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধিমালায় বেশ কিছু পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন বা ইসি।

ফলে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রচারণায় কোনো ধরনের পোস্টার ব্যবহার করতে পারবেন না প্রার্থীরা। লিফলেট আর ব্যানারে থাকতে পারবে না প্রার্থী ও দলীয় প্রধান ছাড়া অন্য কারো ছবি, প্রচারণায় ব্যবহার করা যাবে না হেলিকপ্টার।

তবে রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক হলে শুধু তারাই পারবেন হেলিকপ্টার ব্যবহার করতে।

এবার প্রথমবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নির্বাচনের প্রচারণায় যেমন বেশ কিছু ধারা যুক্ত করা হয়েছে। তেমনি প্রথম বারের মতো এক টেলিভিশন সংলাপেরও আয়োজন করেছে নির্বাচন কমিশন।

এসব পরিবর্তন আগেই এনেছিল নির্বাচন কমিশন। তবে, তফসিল ঘোষণার পর এবার আইন মানতে বেশ কঠোরতাও দেখাচ্ছে নির্বাচন কমিশন।

এরই মধ্যে বিধি ভেঙে দেশের কয়েকটি জায়গায় প্রচারণায় অংশ নেওয়ার পর বিভিন্ন জনকে জরিমানাও করেছে ইসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *