খেলাসর্বশেষ

ফারহানের সেঞ্চুরিতে পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর

ক্রীড়া ডেস্ক

এনভিবিডি24ডটকম

১৮ ফেব্রুয়ারি, ২০২৬

নামিবিয়ার বিপক্ষে পাকিস্তানের বাঁচা-মরার ম্যাচে ত্রাতার ভূমিকায় ওপেনার শাহিবজাদা ফারহান। তিনি ৫৭ বলে ১১টি চার আর ৪টি ছক্কার সাহায্যে শতরানের মাইলফলক স্পর্শ করেন। তার সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং স্কোর গড়ার পথে পাকিস্তান।

আজ বুধবার শ্রীলংকার সিংহলিজ ক্রিকেট গ্রাউন্ডে নামিবিয়ার বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট দল।

ইনিংস ওপেন করতে নেমে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। ওপেনিং জুটিতে সায়েম আইয়ুবের সঙ্গে গড়েন ৩১ বলে ৪০ রানের জুটি। 

এরপর দ্বিতীয় উইকেটে অধিনায়ক আগা সালমানের সঙ্গে ৪২ বলে গড়েন ৬৭ রানের জুটি। চতুর্থ উইকেটে শাদাব খানের সঙ্গে ৪০ বলে ৮১ রানের জুটি গড়েন ফারহান।

এই জুটিতেই টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৪৩তম ম্যাচে প্রথম সেঞ্চুরি হাঁকান ফারহান। তার সেঞ্চুরিময় ম্যাচে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৯৯ রান।

দলের হয়ে ৫৭ বলে ১০০ রান করেন ফাহিম আশরাফ। ২২ বলে এক চার আর তিন ছক্কায় ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলেন শাদাব খান। ২৩ বলে তিন চার আর দুই ছক্কায় ৩৮ রান করেন অধিনায়ক আগা সালমান।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *