জাতীয়সর্বশেষ

দুর্নীতি করলে কেবল প্রশাসনিক শাস্তি নয়, মামলাও হবে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

১৮ফেব্রুয়ারি, ২০২৬

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিচারক মানেই সৎ। বিচারক শব্দটির সঙ্গেই সততার বৈশিষ্ট্য জড়িত। কেউ দুর্নীতিতে জড়ালে তার বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থা নয়, দুর্নীতির মামলাও করা হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে উভয় বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, প্রায়ই দুর্নীতিবাজ বিচারপতি বা দুর্নীতিবাজ কর্মকর্তা— এ ধরনের কথা শোনা যায়। কিন্তু বিচারপতি মানেই সৎ বিচারপতি। সৎ বিচারপতির আলাদা কোনও সংজ্ঞা নেই; বিচারক শব্দটির মধ্যেই সততার ধারণা নিহিত। বিচারকের ক্ষেত্রে সৎ-অসৎ বিভাজন তিনি দেখতে চান না।

তিনি আরও বলেন, যাদের মনে হয় চাকরির বেতনে সংসার চলে না বা এই আয়ে তাদের পোষাবে না, তাদের এ দায়িত্ব নেওয়ার প্রয়োজন নেই। তারা ওকালতি করতে পারেন, কারণ অবসরের পরও সেই সুযোগ থাকে। এটিই তার কমন মেসেজ।

দুর্নীতি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, কেউ যদি মনে করেন, দুর্নীতি করে পার পেয়ে যাবেন— তা হবে না। কেউ দুর্নীতিতে জড়ালে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি দুর্নীতির মামলা দায়ের করা হবে। বিষয়টি সবাইকে স্মরণ রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *