তেহরানের আকাশে ‘শত্রু’র ড্রোন ভূপাতিত
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
০8 জুন, ২০২৬
তেহরানের আকাশে ‘শত্রু’র ড্রোন ভূপাতিত করেছে ইরান। ইরানের বার্তা সংস্থা মেহের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে ড্রোনটির ধরন সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সাম্প্রতিক যুদ্ধে ইরানের সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক এমকিউ-৯ রিপারসহ উন্নত মার্কিন ও ইসরাইলি ড্রোনের বিরুদ্ধে ব্যাপক সাফল্য পেয়েছে। সূত্র: মেহের নিউজ
তাৎক্ষণিকভাবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে, ইরানের একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় ‘আমেরিকান-ইসরাইলি’ হামলার জবাবে ইসরাইলের হাইফা শহরে একটি রাসায়নিক কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি।
একই সঙ্গে আইআরজিসি সতর্ক করে বলেছে, এই অঞ্চলের বেসামরিক এবং জ্বালানি স্থাপনাগুলোতে আরো হামলা চালানো হলে তার বৈশ্বিক পরিণতি ভোগ করতে হবে।

