আন্তর্জাতিকসর্বশেষ

তেল পরিবহন খরচ বেড়ে দাঁড়াল সর্বকালের সর্বোচ্চ

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

০3 মার্চ, ২০২৬

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

০3 মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্য থেকে চীনে তেল পরিবহনের জন্য একটি সুপারট্যাংকারের ভাড়া সর্বকালের সর্বোচ্চ ৪ লাখ ডলার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপ। গত সপ্তাহে যখন আমেরিকা ইরানে আক্রমণের হুমকি দিয়েছিল, তখনকার তুলনায় এই মূল্য প্রায় দ্বিগুণ। সূত্র: বিবিসি বাংলা

ইরানের দক্ষিণে একটি গুরুত্বপূর্ণ জলপথ, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছে ইরান। যে পথ দিয়ে বিশ্বের প্রায় এক পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবহন করা হয়।

দুই মিলিয়ন ব্যারেল পর্যন্ত অপরিশোধিত তেল বহন করতে পারে এমন বৃহত্তম তেল বহনকারী জাহাজগুলোকে এই রেকর্ড ভাড়া দিতে হচ্ছে। যুদ্ধ চলতে থাকলে তেল ও গ্যাসের দাম আকাশচুম্বি হতে পারে। এতে বিশ্ব অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা করা হচ্ছে। আর সেজন্য দায়ী করা হবে বিনাউস্কানিতে  ইরানের ওপর বর্বরোচিত হামলাকারী যুক্তরাষ্ট্রকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *