আন্তর্জাতিকসর্বশেষ

ট্রাম্পের হামলার হুমকি, কলম্বিয়ার প্রেসিডেন্ট বললেন, ‘প্রয়োজনে আবার অস্ত্র ধরব’

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সোমবার। ছবি: ‍সংগৃহীত

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

০৬ জানুয়ারি, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্রাম্প ভেনেজুয়েলা হামলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে আসার পর কলম্বিয়ার বিরুদ্ধেও কোকেন উৎপাদন ও সন্ত্রাসীদের আখড়া ঘোষণা দিয়ে দেশটিতে সামরিক পদক্ষেপ গ্রহণের হুমকি দিয়েছেন।  হুমকির পরিপ্রেক্ষিতে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সোমবার (৫ জানুয়রি) তার নিজের  সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাট ভিডিও পোস্টে বলেছেন, ‘আমি যদিও সামরিক ব্যক্তি নই, তবু আমার যুদ্ধ ও গোপন জীবনের অভিজ্ঞতা রয়েছে। ১৯৮৯ সালের শান্তিচুক্তির পর আমি আর কখনো অস্ত্র ধরব না বলে শপথ করেছিলাম, কিন্তু মাতৃভূমি রক্ষার জন্য প্রয়োজনে আবারও অস্ত্র ধরব- যে অস্ত্র আমি ধরতে চাই না।’

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, কলম্বিয়া ভীষণ অসুস্থ একটি দেশ যা একজন অসুস্থ মানুষের দ্বারা পরিচালিত। ট্রাম্প দাবি করেন, পেত্রো কোকেন উৎপাদন ও যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন। তার দেশে কোকেন মিল ও কোকেন কারখানা রয়েছে এবং এই কার্যক্রম আর বেশি দিন চলতে দেওয়া হবে না।

ভেনেজুয়েলার মতো কলম্বিয়ায় সামরিক হস্তক্ষেপ হতে পারে কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমার কাছে কলম্বিয়ায় হামলার ব্যাপারটি শুনে ভালোই মনে হচ্ছে। কোনও প্রমাণ ছাড়াই তিনি দাবি করেন, ‘এটা শুনতে ভালো লাগে কারণ ওরা অনেক মানুষকে হত্যা করে।’

ডোনাল্ড ট্রাম্পের কলম্বিয়ার কোকেন উৎপাদন, মাদক পাচার, অস্ত্র ও সন্ত্রাসীমূলক কর্মকান্ডের অভিযোগে নিজের পোস্টে গুস্তাভো বলেন, আমি কোনো মাদক ব্যবসায়ী নই। সংবিধানের সুরক্ষায় এবং সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে আমি বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় কোকেন জব্দের নির্দেশ দিয়েছি, কোকা পাতার চাষের বিস্তার থামিয়েছি এবং কোকা চাষি কৃষকদের মাধ্যমে স্বেচ্ছামূলক ফসল প্রতিস্থাপনের একটি বৃহৎ পরিকল্পনা শুরু করেছি। এই প্রক্রিয়া এখন ৩০ হাজার হেক্টর কোকা জমি জুড়ে রয়েছে এবং এটি ফসল প্রতিস্থাপনের সরকারি নীতির ক্ষেত্রে আমার সর্বোচ্চ অগ্রাধিকার; এই নীতি আমি নিজেই পরিচালনা করি।

স্বদেশ রক্ষার ব্যাপারে কলম্বিয়ার জনগণকে সর্বদা প্রস্তুত থাকতে আহ্বান জানিয়ে পেত্রো বলেন, ‘আমি আমার জনগণের ওপর গভীর আস্থা রাখি, আমি সেই সৈনিকের ওপর আস্থা রাখি, যে জানে সে বলিভারের সন্তান এবং তার তিন রঙা পতাকার উত্তরাধিকারী। কলম্বিয়া চিরকাল স্বাধীন। বলিভারের অফিসাররা, সারি ভেঙে বিজয়ীর পদক্ষেপে এগিয়ে চলো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *