রাজনীতিসর্বশেষ

ঝিনাইদহ-১ আসনে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

ছবি:সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

২৩ ডিসেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ কর‌লেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সহকারী কশিনার (ভূমি) দেবাশীষ অধিকারীর নিকট থেকে মনোনয়নপত্রটি সংগ্রহ করা হয়।

ম‌নোনয়নপত্র সংগ্রহের সময় শৈলকূপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, উপদেষ্টা আব্দুল বারি মোল্লা, সহ-সভাপতি খলিলুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি নজরুল জোয়ার্দ্দার, রাকিবুল ইসলাম দিপু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন মোল্লাসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপি থে‌কে ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়েছিলেন। চব্বিশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাটর্নি জেনারেল হিসেবে তি‌নি দায়িত্বভার গ্রহণ করেন।

উল্লেখ্য, ঝিনাইদহ-১ আসনটি ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২৭৮ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৬৩ হাজার ও নারী ১ লাখ ৬২ হাজার ২৭৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *