আন্তর্জাতিকসর্বশেষ

চীনের ওপর ১০০ শতাংশ শুল্কআরোপের ঘোষণা ট্রাম্পের

নিউজ ডেস্ক
এনভি টোয়েন্টিফোর ডটকম
১১ অক্টোবর, ২০২৫

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত মে মাস থেকে চলা সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই আগামী মাস থেকে চীন থেকে আসা পণ্যের ওপর বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে এই দুই দেশের সম্পর্কের আরো অবনতি ঘটতে পারে। সূত্র: রয়টার্স
শুক্রবার সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে চীনের ওপর শুল্ক আরোপের এই ঘোষণা দেন ট্রাম্প। এছাড়া গুরুত্বপূর্ণ সফটওয়ার রফতানির ওপর যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ আরোপ করবে বলেও জানিয়েছেন তিনি।
এর আগে ট্রুথ সোশ্যালে আরেক পোস্টে ট্রাম্প চীনের সমালোচনা করে বলেন, চীন তাদের বিরল জ্বালানি রফতানিতে কড়াকড়ি আরোপ করে খুবই ‘বৈরি’ আচরণ করছে । এরমাধ্যমে চীন বিশ্বকে ‘জিম্মি’ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।
এছাড়া ট্রাম্প চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক বাতিলের হুমকিও দিয়েছেন। তবে পরবর্তীতে জানান বৈঠকটি এখনো বাতিল হয়নি। কিন্তু তিনি জানান, তাদের দুজনের মধ্যে ‘আলোচনা হবে কি-না সে ব্যাপারে তিনি নিশ্চিত নন।

চীনের ওপর বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর মার্কিন পুঁজিবাজারে উল্লেখজনক দরপতন দেখা গেছে।
গাড়ি, স্মার্টফোন এবং অন্য আরও কিছু পণ্য তৈরিতে বিরল খনিজ অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এই উপাদান উৎপাদনে চীনের আধিপত্য রয়েছে।
চলতি বছরের শুরুতে ট্রাম্প যখন চীনের ওপর শুল্ক আরোপের হুমকি দেন। তখন বেইজিং তাদের বিরল খনিজ রফতানিতে কঠোরতা আরোপ করে। যেসব মার্কিন সংস্থা এ পণ্যের ওপর নির্ভরশীল তারা এতে শঙ্কা প্রকাশ করে। এমনকি গাড়ি নির্মাতা ফোর্ডকে তাদের উৎপাদনই কয়েকদিন বন্ধ রাখতে হয়।
বিরল খনিজ রফতানিতে কঠোরতার পাশাপাশি চীন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান কোয়ালকমের বিরুদ্ধে একচেটিয়ার ব্যবসার তদন্ত শুরু করেছে। এতে করে আরেকটি চিপ তৈরিকারী প্রতিষ্ঠান কেনার যে প্রক্রিয়া কোয়ালকম চালাচ্ছিল তা থমকে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *