জাতীয়সর্বশেষ

চট্টগ্রামে শ্রমকিদল নেতাকে গুলি করে হত্যা, শরীরে চারটি গুলির চিহ্ন

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

১৪ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামরে রাঙ্গুনয়িায় শ্রমিকদলর  এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুবৃত্তরা। বৃহস্পতবিার দিবাগত রাতে উপজলোর সরফভাটা ইউনয়িনরে মধ্যম সরফভাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই যুবদল নেতার নাম আবদুল মান্নান (৪০)।

নিহত আবদুল মান্নান উপজলোর সরফভাটা ২ নম্বর ওর্য়াড জিলানী মাদ্রাসা এলাকার মো. নাজেরের জরেরে ছেলে। তিনি ইউনয়িন শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। সম্প্রতি প্রবাস থেকে ফিরে এসে ব্যবসা করছিলেন।

স্থানীয়রা জানান, রাতের আধাঁরে পথচারিরা সড়কের এক নির্জন স্থানে গুলিবিদ্ধ রক্তাক্ত অবস্থায় মান্নানকে দেখতে পান। খবর য়ে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে।

দক্ষণি রাঙ্গুনয়িা থানার ওসি সাব্বরি মোহাম্মদ সলেমি বলেন, অন্ধকারে মান্নানের নিথর দেহ পড়েছিল। তার শরীরে চারটি গুলির চিহ্ব পাওয়া গেছে। লাশের পাশে তার মোটরসাইকলেটি পাওয়া যায়। তবে তার মোবাইলটি পাওয়া যায়নি।  ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *