রাজনীতিসর্বশেষ

জাতীয় যুবশক্তির ঢাকা মহানগরের চার ইউনিটের আংশিক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

২০ এপ্রিল, ২০২৬

জাতীয় যুবশক্তির ঢাকা মহানগরের চারটি সাংগঠনিক ইউনিটের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ তারিকুল ইসলাম ও সদস্য সচিব জাহিদুল ইসলামের অনুমোদনক্রমে এসব কমিটি গঠন করা হয়।

ঘোষিত কমিটিতে জাতীয় যুবশক্তি, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশিকুর রহমান, সদস্য সচিব ফয়সাল আহমেদ এবং মুখ্য সংগঠক মোঃ সজীব হোসেন।

ঢাকা মহানগর পূর্ব ইউনিটের আহ্বায়ক হয়েছেন হামজা মাহবুব, সদস্য সচিব গাজী আশিকুর রহমান ফায়েদ এবং মুখ্য সংগঠক নির্মা আক্তার নিপা।

এছাড়া ঢাকা মহানগর উত্তর ইউনিটের আহ্বায়ক মাহতাব খান বাধন, সদস্য সচিব গোলাম মোনাব্বের এবং মুখ্য সংগঠক মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে ঢাকা মহানগর পশ্চিম ইউনিটের আহ্বায়ক হয়েছেন তৌহিদুল ইসলাম তুহিন, সদস্য সচিব মোহাম্মদ তৌহিদুর রহমান এবং মুখ্য সংগঠক অলক আহমেদ।

নবগঠিত এসব কমিটির নেতৃবৃন্দকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *