গাজায় হামলা হ্রাস করতে সেনাবাহিনীকেনির্দেশ দিয়েছে ইসরাইল : রিপোর্ট
নিউজ ডেস্ক
এনভি টোয়েন্টিফোর ডটকম
৪ অক্টোবর ২০২৫
গাজা দখলের চলমান হামলার মাত্রা কমাতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত ও সেনা পরিচালিত একটি ইসরাইলি রেডিও স্টেশন একথা জানায়।
আর্মি রেডিও জানায়,সর্বনিম্ন পর্যায়ে সামরিক অভিযান কমিয়ে আনা এবং কেবল আত্মরক্ষামূলক সামরিক কার্যক্রম চালাতে সেনাবাহিনীকে রাজনৈতিক নেতৃত্ব বলেছে। সূত্র: আল-জাজিরা।
এতে বলা হয়, গাজা (সিটি)পুরোপুরি দখল করার অভিযান বন্ধ করা হয়েছে।

