আন্তর্জাতিকসর্বশেষ

গাজায় প্রকাশ্যে ৮ ইসরাইলি দালালের মৃত্যুদÐ কার্যকর

নিউজ ডেস্ক
এনভি টোয়েন্টিফোর ডটকম
১৪ অক্টোবর, ২০২৫

সংবাদমাধ্যম সাফাক মঙ্গলবার (১৪ অক্টোবর) জানিয়েছে, একটি ফায়ারিং স্কোয়াডে এই ৮ জন ইসরাইলি দালালের মৃত্যুদÐ কার্যকর হয়েছে। ইসরাইলি বার্তাসংস্থা ইয়েনেত জানিয়েছে, হামাস এখন পর্যন্ত অন্তত ৫০ জন অপরাধীরর মৃত্যুদÐ কার্যকর করেছে। সূত্র: বিবিসি
এরআগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, হামাসকে অস্থায়ী সময়ের জন্য গাজার অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়েছে। এরপরই একসঙ্গে আটজনকে গুলি করে দÐ কার্যকরের খবর শোনা গেলো।
সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, মুখ ঢাকা হামাসের যোদ্ধারা আটজনকে নিয়ে এসেছে। যাদের হাত বাঁধা এবং চোখে কাপড় লাগানো। হামাস জানিয়েছে, এই ব্যক্তিরা গত দুই বছরের যুদ্ধে ইসরাইলকে সহায়তা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাÐ করেছে।
এছাড়া দগমুস গোষ্ঠীর সঙ্গেও ব্যাপক সংঘর্ষে জড়িয়েছে হামাসের যোদ্ধারা। এই গোষ্ঠী গাজার অন্যতম শক্তিশালী সশস্ত্র দল।
ইসরাইলি বার্তাসংস্থা ইয়েনেত জানিয়েছে, দগমুস গোষ্ঠীর ৫২ সদস্যকে হত্যা করেছে হামাসের যোদ্ধারা। অপরদিকে একই সময় এই গোষ্ঠীর হামাসের ১২ যোদ্ধা নিহত হয়েছে। যারমধ্যে হামাসের সিনিয়র নেতা বাসিম নাঈমের ছেলেও আছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হামাস যোদ্ধারা অ্যাম্বুলেন্সে করে দগমুস গোষ্ঠীর এলাকায় প্রবেশ করে। এরপর সেখানে গোলাগুলি শুরু হয়।
দগমুস গোষ্ঠীর কাছে ভারী অস্ত্রসস্ত্র আছে। তারা এরআগেও হামাসের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছিল। এছাড়া ইসরাইলের সহযোগী হিসেবে কাজ করেছে তারা। ইসরাইল স্বীকার করেছে হামাসের বিরোধী কিছু গোষ্ঠীকে তারা অস্ত্র দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *