রাজনীতিসর্বশেষ

খালেদা জিয়ার জানাজার সম্মুখ সারিতে যারা ছিলেন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
৩১ ডিসেম্বর, ২০২৫

লাখ লাখ মানুষের অংশগ্রহণে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ছাড়াও বিভিন্ন দলের শীর্ষ নেতৃবৃন্দ ‍উপস্থিত ছিলেন।

জানাজায় জানাজার সম্মুখ সারিতে ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আইন উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা, তিন বাহিনীর প্রধান, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম,বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমদ, মির্জা আব্বাস ও মঈন খানসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ।

বিদেশী কূটনীতিকরা ছাড়াও দলমত নির্বিশেষে সকলশ্রেণির সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

জানাজায় ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

জানাজায় শুধু মানিক মিয়া অ্যাভেনিউ নয় তার আশপাশের সকল মাঠ, বিজয় স্মরণি, মিরপুর রোধ, কারওয়ান বাজার মোড় থেকে বিজয় স্মরণি হয়ে জাহাঙ্গীর গেট ও এসব রাস্তার আশপাশের সকল গলি জানাজার নামাজের স্থান হয়ে ওঠে। কোন জায়গায় তিল ধারণের জায়গা ছিল না।

জানাজা শেষে তাকে জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *