আন্তর্জাতিকসর্বশেষ

কিম জং-উনের সঙ্গে মেয়ে প্রথমবারের মতো রাষ্ট্রীয় সমাধিসৌধে গেলেন

কিম জং–উনের সঙ্গে মেয়ে কিম জু আয়ে। ছবি:এবিসি নিউজ

 নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

০২ জানুয়ারি, ২০২৬

উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন, তার স্ত্রী লি সল জু ও মেয়ে কিম জু আয়ে নববর্ষ উদ্‌যাপনের জন্য কুমসুসান প্যালেস অব দ্য সান পরিদর্শন করেছেন। সূত্র: রয়টার্স

উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের মেয়ে কিম জু আয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে দেশটির কুমসুসান সমাধিসৌধে গেছেন। সেখানে তিনি তাঁর মা–বাবার সঙ্গে দেশটির সাবেক নেতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ–সংক্রান্ত ছবি প্রকাশিত হয়েছে।

জু আয়েকে উত্তর কোরীয় নেতা কিম জং–উনের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে মনে করা হয়। তিন বছর ধরে আয়েকে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বারবারই হাজির হতে দেখা গেছে। এতে বিশ্লেষকেরা এবং দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা মনে করছে, আয়ে ভবিষ্যতে দেশটির চতুর্থ প্রজন্মের নেতা হতে পারেন। ২০১০–এর দশকের শুরুর দিকে আয়ের জন্ম হয়েছে বলে ধারণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *