রাজনীতিসর্বশেষ

এবি পার্টির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে দিনব্যাপী কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

৩০ এপ্রিল, ২০২৬

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী শনিবার (২ মে) বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে দলটি।

শনিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির সূচনা হবে সকাল ৯টা ৩০ মিনিটে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। দলের কেন্দ্রীয় অফিস সংলগ্ন বিজয়-৭১ চত্বর থেকে শোভাযাত্রার উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ।

সকাল সাড়ে ১০ টায় কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে শুরু হবে প্রতিনিধি সম্মেলন। এতে অংশ নেবেন দলের শাখা ও তৃণমূল প্রতিনিধিগণ। দলের কার্যক্রম পর্যালোচনা, সাম্প্রতিক নির্বাচন নিয়ে দলের নীতি-অবস্থান, জাতীয় রাজনীতি প্রসঙ্গে মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে দলের কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা এতে বক্তব্য রাখবেন।

বিকেল ৫ টায় আনুষ্ঠানিকভাবে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হবে। এতে জাতীয় রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব‍্যক্তিবর্গ এবং দলের সর্বস্তরের শুভানুধ্যায়ীরা উপস্থিত থাকবেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, সংসদে বিরোধীদলের চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামসহ সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী আয়োজন হিসেবে থাকবে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান সফল করার জন্য এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, সিনিয়র ভাইস চেয়ারম্যান ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন। দলের ৬ বছরের পথচলায় যাদের ঐকান্তিক সহযোগিতা, ত‍্যাগ, নিষ্ঠা ও কর্মোদ‍্যোগে এবি পার্টি জাতীয় অঙ্গনে একটি সম্ভাবনাময় রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে, তাদের সকলের প্রতি নেতৃবৃন্দ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। দলের সকল নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও গণমাধ্যমের বন্ধুদের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার জন‍্য সার্বিক সহযোগিতার উদাত্ত আহ্বান জানানো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *