উপসাগরীয় এলাকায় ২০টি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
0৫ মার্চ, ২০২৬
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পস (আইআরজিসি) বলেছে যে তারা উপসাগরীয় এলাকার বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। সূত্র: মিডল ইস্ট আই
একটি বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তারা কমপক্ষে ২০টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা করেছে।
দলটি আরও জানিয়েছে যে, এই হামলার লক্ষ্যবস্তু ছিল কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন সামরিক স্থাপনাগুলো।

